বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, আলোচনা শেষে পুরস্কার বিতরণ।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬ দিন পর উৎপাদনে ফিরল

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি উৎপাদনে ফিরে আসে। বর্তমানে ইউনিটটি থেকে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রয়োজনীয় মেরামত শেষে সেটি পুনরায় চালু করা হয়েছে। এদিকে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটে ওভারহোলিং কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্ট চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী ১৫ মের মধ্যে ইউনিটটি চালু হতে পারে। এটি চালু হলে বিদ্যুৎ সরবরাহ আরও স্বাভাবিক হবে।
উল্লেখ্য, তিন ইউনিটের এ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। সর্বশেষ ১ নম্বর ইউনিটটিও কয়লার সঙ্গে পাথর ঢুকে বয়লারের টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল হয়ে পড়লে সাময়িকভাবে পুরো কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews