রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুস্ঠান জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াতি সমাবেশে –  ব্যারিস্টার সালেহী জমি নিয়ে বিরোধে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় ইস্কাফ, ইয়াবা মোটরসাইকেলসহ আটক-১৯ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত পীরগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত জলাবদ্ধতা ও কর্মহীনতায় বিপাকে ভ্যানচালক-দিনমজুর ধামইরহাটে সহকারী কমিশনার (ভুমি) হস্তক্ষেপে হাটের প্রবেশ পথ ফিরে পেল এলাকাবাসী পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াতি সমাবেশে –  ব্যারিস্টার সালেহী

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : সৎ নেতৃত্ব ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিশিষ্টজনদের নিয়ে দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের এমপি, বাংলাদেশ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, আল্লাহ রব্বুল আল আমিনের সৃষ্টির রহস্যঃ মানুষকে আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদতের মধ্যে দিনকায়েম করার মতো একটি গুরুপূর্ণ দায়িত্ব দিয়ে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি ইউনিক দেশ। জিওগ্রাফি অনুযায়ী বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের চতুর পাশে অমুসলিম দেশ। পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৫ বা ১৫০শের মধ্যে। এর থেকে কিভাবে নুন্যতম ৫০শে আসা যায় সংসদে তার উপর একটা নোটিশ দিয়েছি, যেখানে আমি উল্লেখ করেছি কিভাবে তা সম্ভব। যা আগামী সংসদে অথবা পরের সংসদে শুনতে পারবেন ইনশাআল্লাহ। এ ছাড়াও তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

শনিবার শেষ বিকেলে বাদ আসর কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠানটি জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমীর এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার শিক্ষক আইয়ুব আলী আনসারী, বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিন।

এ ছাড়াও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা নরসুন্দর সমিতির সভাপতি স্বপন কুমার শীল। তিনি বলেন, আমি হিন্দু হয়েও কেন জামায়াতে ইসলাম করি। আমি লক্ষ করছি জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করে, তাই আমি জামায়াত করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews