শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়

কুড়িগ্রামে অরাজনৈতিক সংগঠন জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০৪ নভেম্বর ২০২৬, কুড়িগ্রাম জেলা ব্যাপী লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকার কর্মী, সংস্কৃতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে তাদের পেশাগত মানোন্নয়ন ও সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থা এগিয়ে নিতে কুড়িগ্রামে সহকারী অধ্যাপক ও সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যের কুড়িগ্রাম জেলা শিল্পী কল্যাণ সোসাইটির কমিটি গঠন করা হয়েছে।

০৪ নভেম্বর বুধবার কুড়িগ্রাম-চিলমারী সড়ক সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লক্সে সংগঠনের সকল সদস্য ও বিশিষ্ট জনদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে এ কমিটি ঘোষণা করা হয়।

অরাজনৈতিক এ সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যথাক্রমে, বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আলতাফ হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক, এনজিও কর্মী এবং সমাজ সেবক রফিকুল হায়দার, বিশিষ্ট শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রানা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রেজাউল কবীর রানু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আতাউর রহমান আতা এবং বিশিষ্ট সংগীতশিল্পী, সমাজসেবক ও এনজিও কর্মী মোছাঃ আলেয়া খাতুন।

সংগঠনের উপদেষ্টা আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews