সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা ২৮ বছর ধরে পায়ে হেঁটে সাংবাদিকতা, অভাবের সঙ্গে লড়াই আজহার ইমামের মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিযোগিতায় কে বি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তিন শিক্ষার্থীর সাফল্য ও পুরস্কার অর্জন জমি বিরোধের জেরে পার্বতীপুরে কৃষকের ১৫৮ শতাংশ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ পার্বতীপুরে পাচারের সময় বিপুল পরিমাণ সরকারি বই উদ্ধার কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত: বাঁচাতে গিয়ে স্ত্রী মল্লিকা আহত কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ০৯ নভেম্বর ২০২৬, কুড়িগ্রাম জেলায় কৃষি বিপণন অধিদপ্তরের সর্বশেষ তালিকা অনুযায়ী মোট ৬টি হিমাগার (কোল্ড স্টোরেজ) রয়েছে। এই হিমাগারগুলো মূলত কুড়িগ্রাম জেলার প্রধান উৎপাদিত ফসল বারো মাসি সবজি আলু ও আলুর বীজ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়।

চলতি বছর কুড়িগ্রামের ছয় হিমাগারে পড়ে আছে হাজার হাজার টন আলু। ক্রেতা নেই। বাধ্য হয়ে প্রতি কেজি আলু ১২ থেকে ১৩ টাকায় বিক্রি করছেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৫-১৭ টাকা। এবারে ভাড়া বেশীর কারণে হিমাগারে সংরক্ষণ করতেই কেজি প্রতি খরচ হয়েছে প্রায় ৮-৯ টাকা।

সবমিলিয়ে উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ ব্যায় দাঁড়িয়েছে প্রায় ২০ টাকা। ফলে কম দামে আলু বিক্রি করেও লোকসান কমাতে পারছেন না তারা। এ অবস্থায় কুড়িগ্রামের ৬টি হিমাগারে বিপুল পরিমাণ আলু অবিক্রীত পড়ে থাকার শঙ্কা দেখা দিয়েছে বলে জানান, উৎপাদনকারী ও ব্যাবসায়ীগণ।

কৃষক ও ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে আলুর উৎপাদন ভালো হওয়ায় এবং তুলনা মুলকভাবে শুরু থেকেই বাজারে চাহিদা ছিল কম। এর সঙ্গে যোগ হয়েছে খালি বস্তার সংকট ও বাড়তি দাম এবং হিমাগারের ভাড়া বৃদ্ধি। দাম বাড়বে এমন আশায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেছেন। কিন্তু বাজারে দাম বাড়ার পরিবর্তে ক্রমেই কমতে থাকে।

সরেজমিনে বিস্তারিত জানতে অনুসন্ধানে জানা যায়, এবারে হিমাগারে আলু সংরক্ষণকারী কৃষক আব্দুল্লাহ আল মামুন এবং সাগর আলী বলেন, ভালো দামের আশায় আলু হিমাগারে রেখেছিলাম। বর্তমান যে দাম, তাতে আলু বিক্রি করলে উৎপাদন খরচই উঠছে না। হিমাগার ভাড়া, বস্তা ও অন্যান্য খরচ যোগ করে আরও বড় লোকসান গুনতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা হযরত আলী ও সেকেন্দার আলী বলেন, এ অঞ্চলে আলুর উৎপাদন বেশি। কিন্তু একসঙ্গে এত আলু বাজারে আসায় দাম পড়ে গেছে। এখন হিমাগার থেকে আলু বের করার জন্য কৃষকদের চাপ বাড়ছে, অথচ পাইকারের দেখা মিলছে কম।

রোকন ও রবিউল বলেন, ১২-১৩ টাকা কেজিতে আলু বিক্রি করে কৃষকের কোনো লাভ নেই। অনেকে ঋণ করে আলু উৎপাদন ও সংরক্ষণ করেছেন। দ্রুত দাম না বাড়লে তাঁদের লোকসানের বোঝা আরও বাড়বে।

বাবর কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক শরিফ আল মাসুদ জানান, চলতি বছর তাঁদের হিমাগারে ১১ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার মেট্রিক টন বিক্রি হয়েছে। এখনো ৫ হাজার মেট্রিক টন আলু অবিক্রীত রয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার মেট্রিক টন বীজ আলু। বাকি আলু আগামী দুই মাসের মধ্যে বিক্রি করা সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।

কুড়িগ্রামের ৬টি হিমাগারের অবস্থান, ধারণক্ষমতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের বিবরণ নীচে দেওয়া হলো:

১। বাবর কোল্ড স্টোরেজ (প্রা:) লিমিটেডের অবস্থান: রায়পুর /কৃষ্ণপুর, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। ধারণক্ষমতা: ১১ হাজার মেট্রিক টন। লাইসেন্স নম্বর: ৪৯-৫২-১-০৬৯-০০০০৩ (শ্রেণী: এ)। বিশেষত্ব: এটি জেলার অন্যতম বৃহৎ এবং প্রধান হিমাগার যেখানে বিপুল পরিমাণ খাবার ও বীজ আলু সংরক্ষিত থাকে।

২. এ হক হিমাগার লিমিটেডের অবস্থান: রামরতন, ছিনাই, রাজারহাট, কুড়িগ্রাম। ধারণক্ষমতা: ১৪,০০০ মেট্রিক টন। বিশেষত্ব: কুড়িগ্রাম জেলার মধ্যে এটিই সবচেয়ে বেশি ধারণক্ষমতাসম্পন্ন হিমাগার। রাজারহাট ও এর আশেপাশের অঞ্চলের কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. সেকান্দার বীজ হিমাগার লিমিটেডের অবস্থান: কালোয়া, কাঁঠালবাড়ী, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। এর ধারণক্ষমতা: ১৩,৮৬০ মেট্রিক টন। লাইসেন্স নম্বর: ৪৯-৫২-১-০৬৯-০০০০১ (শ্রেণী: সি)। বিশেষত্ব: এটি উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন এবং বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের বিভিন্ন আধুনিক কৃষি ও বহুমুখী ব্যবহার সংক্রান্ত কর্মশালা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।

৪.মোস্তফা হিমাগার লিমিটেডের অবস্থান: কল্যাণ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। এর ধারণক্ষমতা: ১১ হাজার মেট্রিক টন। এর বিশেষত্ব: কুড়িগ্রাম সদরের কৃষকদের আলু ও বীজ আলু সংরক্ষণের জন্য এটি আরেকটি নির্ভরযোগ্য (কেন্দ্র) হিমাগার।

৫. বিএডিসি বীজ হিমাগারের অবস্থান: ত্রিমোহনী, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। এর
ব্যবস্থাপনা: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)। বিশেষত্ব: এটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এবং মূলত কৃষকদের মাঝে উন্নত মানের ও প্রত্যয়িত আলুবীজ সংরক্ষণ ও সরবরাহের জন্য ডেডিকেটেড।

৬.রাবেয়া কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড এর অবস্থান: মীরের বাড়ী, রাজারহাট, কুড়িগ্রাম। লাইসেন্স নম্বর: ৪৯-৭৭-১-০৬৯-০০০০২। বর্তমান অবস্থা: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান।

কুড়িগ্রামের হিমাগার খাতের বর্তমান পরিস্থিতিতে সংরক্ষণ খরচ: কুড়িগ্রামে প্রতি কেজি আলু সংরক্ষণে সাধারণত হিমাগার ভাড়া বাবদ প্রায় ৫ থেকে ৬ টাকার মতো খরচ পড়ে। কিন্তু ব্যাবসায়ীরা বলেন প্রায় ৮/৯ টাকা খরচ হয়।

সাম্প্রতিক চ্যালেঞ্জ: বিগত মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও অনেক সময় ক্রেতার অভাব এবং বাজারে সঠিক মূল্য না থাকায় কৃষক ও ব্যবসায়ীদের হিমাগারে আলু রেখে বড় ধরণের লোকসানের মুখে পড়তে হয়েছে।

এ বিষয়ে জানতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম এর উপপরিচালক আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবিরকে একাধীকবার মোবাইল করা হলে রিসিভ না করায় তার মতামত জানা যায়নি।

তবে অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম আবু মোঃ মনিরুজ্জামান (২৮৩৮এ) এর কাছে জান্তে চাইলে তিনি বলেন, সংরক্ষণ ও বিপণন বিষয়াদী তদারকি করেন কৃষি বিপণন কর্মকর্তারা। ওনারা এ বিষয়ে ভালো বলতে পারবেন।

এরপর এ বিষয়ে জানতে ও মতামত নিতে জেলা কৃষি বিপণন কর্মকর্তা রিমা মনি শীলকে মোবাইল করা হলে তিনি রিসিভ না করায় তারও মতামত পাওয়া যায়নি।

কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় বার্ষিক আলুর উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।

দেশীয় পরিমাপ বা মণের হিসাবে রূপান্তর করলে কুড়িগ্রামে উৎপাদিত আলুর পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৬ লাখ ৫০ হাজার মণ (১ মেট্রিক টন = ২৫ মণ ধরে)।

এখানে উল্লেখ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় হলো: আবাদের পরিমাণ: জেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়ে থাকে। বিঘা প্রতি ফলন: কুড়িগ্রামের চরাঞ্চল ও মূল ভূখণ্ডে জাতভেদে বিঘা প্রতি গড়ে ২৫ থেকে ৩০ মণ আলুর ফলন হয়ে থাকে। সংরক্ষণ ব্যবস্থা: জেলাটিতে উৎপাদিত আলুর একটি বড় অংশ (প্রায় ৫২,০০০ টন) স্থানীয় ৪ থেকে ৬টি হিমাগারে সংরক্ষণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews