1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন দিনাজপুরে ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলমের পদত্যাগ ও কামাল জসীমের বহিষ্কার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন দিনাজপুরে লিচুর জমজমাট বাজার: যাচ্ছে বিদেশেও মাগুরায় পুলিশের অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার! ১ চোর গ্রেফতার! নতুন মোটরসাইকেলে ভ্রমণে রংপুরের তারাগঞ্জে দম্পতি গুরুতর আহত পার্বতীপুর বেলাইচন্ডিতে টি-টেন ফাইনাল খেলা অনুষ্ঠিত পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি মাগুরার শ্রীপুরে মরহুম আঃ হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Играйте в PinUp слоты онлайн в Казино для Казахстана

দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা-কর্মীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতা-কর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় হাকিমপুর উপজেলা কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের মানুষের কাছে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। আমরা বিশ্বাস করি এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, এই আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন বলেন, নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিএনপির নেতা-কর্মী স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট