শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

সাংবাদিকদের সাথে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়কের মতবিনিময় সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

হিলি প্রতিনিধি
দেশের বর্তমান প্রেক্ষাপট, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি করনীয়, সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান সহ নানা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর বারোটায় জয়পুরহাট-২০ বিজিবির আয়োজনে ব্যাটালিয়নের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী সাংবাদিকদের প্রেস ব্রিফিংএ বিজিবির মহাপরিচালক মহোদয়ের বরাত দিয়ে জানান, বিজিবি ও সাংবাদিক সমাজের গঠনমূলক ও দায়িত্বশীল কাজে সহযোগিতা কামনা করছি।
যেমন সীমান্ত ও সীমান্ত সংলগ্ন এলাকায় কোনো অস্বাভাবিক তৎপরতা, সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের চলাচল, চোরাচালান, মাদক, অস্ত্র বা মানবপাচার সংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভীতি প্রদর্শন, ভোটারদের ওপর চাপ সৃষ্টি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা বা বিশৃঙ্খলার আশঙ্কা সংক্রান্ত সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ লিখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি।
অন্য দিকে সীমান্ত এলাকায় অবৈধ অর্থ প্রবাহ, অপরাধী চক্রের সক্রিয়তা বা সংঘবদ্ধ অপতৎপরতার বিষয়ে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র ও জনমত উপস্থাপন করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ছড়ানো গুজব, ভুয়া খবর ও উসকানিমূলক প্রচারণা শনাক্ত করে সত্যনিষ্ঠ ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করা, যাতে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি না হয় সেই বিষয়ে সাংবাদিকদের দ্বায়িত্বশীল ভুমিকা পালন করতে অনুরোধ জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বিবেচনায় রেখে সংযত, নিরপেক্ষ,ভারসাম্যপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতা চর্চা করার আহবান জানান অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য আরও জানান, বিজিবি আশাবাদী যে, সাংবাদিক সমাজ রাষ্ট্রীয় গোপনীয়তা, বাহিনীর অপারেশনাল নিরাপত্তা ও চলমান অভিযানের সংবেদনশীলতা বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করবেন এবং যাচাইহীন বা অনুমানভিত্তিক তথ্য প্রকাশ থেকে বিরত থাকবেন বলে আমি আশাবাদী।
এসময় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সহকারী পরিচালক এডি মোহাম্মদ ইমরান হোসেন সহ হাকিমপুর হিলি, জয়পুরহাট জেলা সদর ও নওগাঁ এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews