মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অনগ্রসর জেলাকে এগিয়ে নিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত Pay by Mobile Casinos Instant Withdrawal Fast & Safe

মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা

পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুর পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল ভূ-গর্ভস্থ পাথর খনি ‘মধ্যপাড়া’ পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শনকালে তিনি খনির উৎপাদিত পাথর দেশের মেগা প্রকল্পগুলোতে ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা খনির ভূ-গর্ভস্থ ও উপরিভাগ পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ রেলওয়েতে মধ্যপাড়ার ৪০/৬০ মিলি পাথরের ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন।
এসময় উপস্থিত রেলওয়ের মহাপরিচালককে (ডিজি) দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারের বিষয়ে পানি সম্পদ উপদেষ্টার সাথে মুঠোফোনে আলোচনা করেন এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
খনি থেকে পাথর পরিবহন ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে পার্বতীপুরের ভবানীপুর থেকে মধ্যপাড়া পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ জরাজীর্ণ রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশ দেন উপদেষ্টা।পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৯৯৪ সালে যাত্রা শুরু করা মধ্যপাড়া পাথর খনি দীর্ঘ সময় লোকসানে থাকার পর ২০১৩ সালে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের
 (জিটিসি) অধীনে উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায়। জিটিসির দক্ষ ব্যবস্থাপনায় বর্তমানে খনি থেকে দৈনিক প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে লাভজনক অবস্থায় থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই খনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews