মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

দিনাজপুরে জিমন্যাস্টদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপাকে পড়া জিমন্যাস্টিক শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জামিল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ও মানবিক সহায়তায় বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জিমনেশিয়াম প্রাঙ্গণে কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় আয়োজিত এই অনুষ্ঠানে শীতকালীন দুর্ভোগে থাকা ২৫ জন নিয়মিত জিমন্যাস্টিক শিক্ষার্থীর হাতে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়। অনুশীলনের সময় শিক্ষার্থীদের শীতজনিত কষ্ট লাঘব করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কোচ মোঃ আসাদুজ্জামান লিমন, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আসলাম হোসেন হাবিবুর রহমান জামিলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তীব্র শীতে কোমলমতি শিশুরাই সবচেয়ে বেশি কষ্ট পায়। খেলাধুলার প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি এই মানবিক মমত্ববোধ আমাদের জন্য এক বড় শিক্ষা। হাবিবুর রহমান জামিল সাহেবের এই সহায়তা শিক্ষার্থীদের অনুশীলনে আরও আগ্রহী করে তুলবে।
উপস্থিত কোচ ও আয়োজকরা আরও উল্লেখ করেন, খেলাধুলা যেমন শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে, তেমনি এ ধরনের সামাজিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে দায়বদ্ধতা তৈরি করে। সমাজের বিত্তবানদের প্রতি শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তাঁরা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে শীতের এই কঠিন সময়ে এমন উপহার পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয় অভিভাবকরা ফেডারেশনের সাধারণ সম্পাদকের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews