শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

দিনাজপুর–৫ আসনে তালা মার্কার সতন্ত্র পদপ্রার্থী রেজওয়ানুল হকের গণসংযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩০২ বার পড়া হয়েছে

শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য (সতন্ত্র) পদপ্রার্থী আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন।
শনিবার সকালে তিনি পার্বতীপুর উপজেলা নতুন বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের দারে দারে গিয়ে তালা মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
গণসংযোগকালে আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দিন তালা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। তাঁরা তালা মার্কার পক্ষে স্বতঃস্ফূর্ত রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন বলে মনে হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল দিনাজপুর-৫ আসন গড়তে জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমি শতভাগ আশাবাদী।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews