মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্নের ঘটনায়, উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী।

জুলফিকার আলী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়।

তিনি বলেন, “বগিগুলোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মেরামতের জন্য বিরামপুর রেলস্টেশনে আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews