1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ট্যাংকলরী শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, পার্বতীপুর ডিপো থেকে উত্তোলন স্থগিত ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুতে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ৫লক্ষ টাকার মাদক আটক হিলি ফিলিং স্টেশনে পেট্রোল নিতে বাইকের দীর্ঘ ভিড় রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক ধামইরহাটে সরকারি নগদ অর্থ বিতরণ করলেন জামায়াত এমপি এনামুল হক দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে সরকার: ডা. জাহিদ হোসেন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রক্তদান: ইসলামের দৃষ্টিতে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, যে কোন মুল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিংয়ে— পুলিশ সুপার রাব্বি

মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

‎কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১০ ফেব্রুয়ারী ২০২৬

‎কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে কুড়িগ্রাম জেলায় নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

‎ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬, উপলক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়, এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা। এছাড়াও তিনি এ-ও বলেন, নির্বাচন উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। অব্যাহত আছে নিরবিচ্ছিন্ন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার জনাব মোঃ আখতারুজ্জামান সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট