1. live@www.manabkotha.com : মানবকথা ডটকম : মানবকথা ডটকম
  2. info@www.manabkotha.com : মানবকথা ডটকম :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে তারাগঞ্জে সেতুহীন যমুনেশ্বরী প্রতিদিনই জীবন-মৃত্যুর লড়াই ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পার্বতীপুরে ১৪ কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা খয়েরবাড়ী যমুনা নদীর উপর ব্রীজ নির্মাণ হলেও, ২৫ বছরে হলে এখন পর্যন্ত রাস্তা নির্মাণ হয়নি দিনাজপুরে গভীর রাতে বসতবাড়িতে ভয়াবহ আগুন: ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯জন গ্রেফতার কুড়িগ্রাম পুলিশ সুপারের প্রেস ব্রিফিং সৈয়দপুরে অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ঢেউটিন বিতরণ রংপুরের তারাগঞ্জে জ্বালানি সাশ্রয়ে মতবিনিময় সভা, তেল বিতরণে নতুন নির্দেশনা ইউএনও’র

পার্বতীপুরে ১৪ কেন্দ্রে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

মানবকথা ডেক্সঃ
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং বাংলা প্রথম পত্র দিয়ে এবারের পরীক্ষা সূচনা হবে।

এ বছর পার্বতীপুরে মোট ১৪টি কেন্দ্রে ৬ হাজার ১৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত ৫,০৭৩ জন এবং অনিয়মিত ১,০৯৭ জন। এসএসসি পরীক্ষায় নিয়মিত ৩,৬১২ জন ও অনিয়মিত ৬০১ জন, দাখিলে নিয়মিত ৭৩৩ জন ও অনিয়মিত ২৫৮ জন এবং ভোকেশনালে নিয়মিত ৭১৮ জন ও অনিয়মিত ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

পার্বতীপুরে মোট ১৪টি কেন্দ্রে গুলো হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১। জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ২। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ৩। শেরপুর ভবানীপুর উচ্চ বিদ্যালয়. ৪। পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, ৫। আমবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৬। খলিলপুর হাজী ছানাউল্লাহ উচ্চ বিদ্যালয়, ৭। যশাই উচ্চ বিদ্যালয়, ৮। নুরুল হুদা উচ্চ বিদ্যালয়, দাখিল পরীক্ষা কেন্দ্রে ৯। ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা, ১০। আমবাড়ী ফাজিল মাদ্রাসা, ১১। পার্বতীপুর তালিমুন্নেছা মহিলা আলিম মাদ্রাসা, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে ১২। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ১৩। পার্বতীপুর কারিগরি এন্ড বাণিজ্যিক কলেজ, ১৪। ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা ।

পার্বতীপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট