বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে কারিতাসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকার সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ দিনাজপুরে আনসার ও ভিডিপির জব ফেয়ার, প্রাণ-আরএফএলে চাকরি পেলেন ৪৫২ সদস্য পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষক জাবেদ আলীর বিদায় সংবর্ধনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ গুনিজনের উপস্থিতি বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ও পাথর খনি পরিদর্শন করেন – মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ( টুকু ), এমপি ১২ মে ২০২৬ মঙ্গলবার দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে করেন

সকাল ১০টায় দিনাজপুর জেলার স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এবং জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন তিনি।
মতবিনিময় সভায় আলোচনায় হয় বড়পুকুরিয়া কয়লা খনি বর্তমানে নানা সংকট, যেমন- অতিরিক্ত কয়লা মজুদ, অব্যবস্থাপনা এবং বৃষ্টির পানিতে কয়লা ভেসে যাওয়ার মত সমস্যার সম্মুখীন। খনির ইয়ার্ডে দীর্ঘদিন ধরে অতিরিক্ত কয়লা পড়ে থাকায় বৃষ্টির পানিতে ভিজে ও ড্রেন দিয়ে ভেসে গিয়ে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কয়লা ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে বড়পুকুরিয়া কয়লা খনিসহ দেশের অন্যান্য জ্বালানি খাতের কার্যক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন । আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় খনিজ সম্পদ ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

মতবিনিময় ও আলোচনা সভা শেষে মাননীয় মন্ত্রী বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শিলা খনি পরিদর্শন করেন এবং খনির, তাপ বিদ্যুৎ কেন্দ্র সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

সফরসঙ্গী ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক জেলা প্রশাসক রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews