বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ত্যাগী নেতাকর্মীদের বর্ণাঢ্য সমাবেশ পার্বতীপুর উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ফুলবাড়ীতে জামায়াতের সীরাতুন্নবী (সা.) সম্মেলন ও কর্মী সমাবেশ। Juegos de casino online Chile: guía de los más populares y cómo empezar পার্বতীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত Felelős játék és játékosbiztonság: így őrizd meg a kontrollt online környezetben is Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her

জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর( মাগুরা) সংবাদদাতা // জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগণ! দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ,জুলাই এ নিহত শহীদদের রাস্ট্রীয় মর্যাদা দিতে হবে, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৩৬ জুলাইকে চিরদিনের জন্য স্মরনে রাখার ব্যবস্থ করতে হবে। কথা গুলো বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন, তিনি ৪ জুলাই শনিবার বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। গণ অভুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ জুলাই শনিবার বিকেলে ঐতিহাসিক নোমানী থেকে গণ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম।

শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম বিশ্বাস , জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাগুরা সদর উপজেলার পরিষদের সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান সদর উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক ফারুক হুসাইন, সাবেক ছাত্রনেতা ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুল আলম। আগামী উপজেলা পরিষদের নির্বাচনে মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্র নেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, শিবিরের মাগুরা জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন , সাবেক ছাত্রনেতা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট আজমত হুসাইনস আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews