শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

পার্বতীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে
oplus_0

 

পার্বতীপুর প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বাদ আসর ঢাকা মোড়ে আয়োজিত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আমির মো. ইউসুফ আলী, সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সাইদুজ্জামান, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর আমির খন্দকার আশরাফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মো. ওসমান আলী, পার্বতীপুর ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর সভাপতি মো. বিপুল মোল্লা এবং যুব বিভাগের সভাপতি মনোয়ারুল ইসলাম মুন্না।
বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান.

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews