বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে সহকারী কমিশনার (ভুমি) হস্তক্ষেপে হাটের প্রবেশ পথ ফিরে পেল এলাকাবাসী পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ৭ হাজার পিস ইয়াবার খোঁজে ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ধামইরহাট উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল

ধামইরহাটে সহকারী কমিশনার (ভুমি) হস্তক্ষেপে হাটের প্রবেশ পথ ফিরে পেল এলাকাবাসী

  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধঃ নওগাঁর ধামইরহাট উপজেলাধীন আড়ানগর ও ইসবপুর ইউনিয়ন ভূমি অফিস-সংশ্লিষ্ট পলাশবাড়ি হাটের প্রবেশ পথ আড়ানগর এলাকার আতাউর রহমান ও তার ছেলে রিফাত বিনা অনুমতিতে পলাশবাড়ী হাট বাজারের পেরিফেরিভূক্ত খাস জায়গা হিসেবে পরিগণিত গলি/চলাচলের রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণের কাঠামো তৈরি করছিলো। তহশিলদার কর্তৃক অভিযোগ পেয়ে নির্মাণাধীন সামগ্রী দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য অভিযুক্ত ব্যক্তিকে নির্দেশ দেয় সহকারি কমিশনার (ভুমি)। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ সামগ্রী সরে না নেওয়ায় ২৩ সেপ্টম্বর উপজেলা ভূমি অফিসের সার্বিক ততত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাত পারভেজ তাৎক্ষণিকভাবে ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় নির্মিত ঘরটির কাঠামো অপসারণ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনে। উল্লেখ্য হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন,২০২৩ এর ১০ ধারা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে উক্ত খাস জমির উপর হাট ও বাজারের সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা যাবে না)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews