বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন পার্বতীপুরে ১৫০ পূজামণ্ডপে ৯৮৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো ব্যারিস্টার সালেহী এমপির উদ্যোগে উলিপুরের প্রতিটি মন্দির পাচ্ছে টিউবয়েল কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে ৫ জন আহত, পিডব্লিউআই গুরুতর জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি সেতাবগঞ্জ স্টেশনের মূল গেট বন্ধ, যাত্রীদের ভোগান্তি রাজারহাটে শারদীয় দুর্গোৎসব ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার, চলছে মোটরসাইকেল পেট্রোলিং মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার

এনসিপির দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

আহ্বায়ক হাসিনুর রহমান সোহাগ, সদস্যসচিব একরামুল হক আবির

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাসিনুর রহমান সোহাগকে আহ্বায়ক এবং একরামুল হক আবিরকে সদস্যসচিব করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

নবগঠিত ১১ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিতে রয়েছেন—আহ্বায়ক হাসিনুর রহমান সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিক, ফয়সাল রাব্বি মিনার, সদস্যসচিব একরামুল হক আবির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাওলানা এম এ তাফসির হাসান, যুগ্ম সদস্যসচিব রুবেল ইসলাম ও ফয়সাল মোস্তাক এবং সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. আব্দুল মান্নান, ডা. মো. ফাতাহুন নবী খান ও খাদিমুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews