মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পার্বতীপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ডাঙ্গাপাড়া মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী

রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:- ঢাকায় রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকা উত্তরায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রমকে আরোও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীলদের মনোনীত করা হয়।
সভাপতি: মোঃ মহিবুল ইসলাম
সহ-সভাপতি: আব্দুল্লাহ ইবনে হাসান
সাধারণ সম্পাদক: হাবিবুর রহমান
সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা
অর্থ সম্পাদক: মহিবুর রহমান মেঘ
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবিক কার্যক্রম সম্প্রসারণ এবং স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় আরোও উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠনের সভাপতি এরফান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে রক্তযোদ্ধা পার্বতীপুরের মানবিক কার্যক্রম আরোও বিস্তৃত ও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews