বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে কারিতাসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকার সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ দিনাজপুরে আনসার ও ভিডিপির জব ফেয়ার, প্রাণ-আরএফএলে চাকরি পেলেন ৪৫২ সদস্য পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষক জাবেদ আলীর বিদায় সংবর্ধনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ গুনিজনের উপস্থিতি বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন

পার্বতীপুরে কারিতাসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকার সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের পার্বতীপুরে কৃষি, অকৃষি ও প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে মোট ৭ লক্ষ ৮০ হাজার টাকা সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) সকালে চন্দ্রপুরে কারিতাস আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সিএমএলআরপি- ২ পার্বতীপুর, দিনাজপুর এর উদ্যোগে, কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল এর বাস্তবায়নে “সহ-বিনিয়োগ সহায়তা প্রদান (Co-investment Support)” কর্মসূচির আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সিএমএলআরপি -২ কর্মসূচি কর্মকর্তা সিমা মুর্মুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা,পবিত্র কুমার, আঞ্চলিক পরিচালক মি: রবি মার্ডি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অতিথিবৃন্দ ৮০ জনকে কৃষি সহায়তা বাবদ জনপ্রতি ৫,০০০ টাকা করে মোট ৪,০০,০০০ টাকা, ৪৬ জনকে অকৃষি সহায়তা বাবদ জনপ্রতি ৫,০০০ টাকা করে মোট ২,৩০,০০০ টাকা এবং ২০ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ৭,৫০০ টাকা করে মোট ১,৫০,০০০ টাকা তাদের হাতে তুলে দেন।
সর্বমোট মোট ১৪৬ জন উপকারভোগীর মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সহায়তা উপকারভোগীদের স্বাবলম্বী হতে, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং কারিতাস বাংলাদেশ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews