বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে আনসার ও ভিডিপির জব ফেয়ার, প্রাণ-আরএফএলে চাকরি পেলেন ৪৫২ সদস্য পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষক জাবেদ আলীর বিদায় সংবর্ধনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ গুনিজনের উপস্থিতি বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬৬৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারে সংবাদ সম্মেলনে এফবিআই’র পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক এ কথা বলেন।

তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। কেভিন রোজেক জানান, এই ঘটনায় হামলাকারীর পরিচয় শনাক্ত করতে কর্তৃপক্ষ কাজ করছে। হামলাকারীর হামলার উদ্দেশ্য এবং কেন এটি করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, দেশজুড়ে এফবিআই গোয়েন্দা এজেন্ট, এভিডেন্স রেসপন্স টিম মোতায়েন করেছে। একজন বন্দুকধারীকে অস্থায়ীভাবে চিহ্নিত করা হয়েছে। তবে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। বায়োমেট্রিক্স এবং ডিএনএর মাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

দেশটির স্থানীয় সময় শনিবার রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। এই হামলার পর একজন পুরুষ হামলাকারী দেশটির সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে। সেইসঙ্গে আরও একজন দর্শক নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প এই হামলা সম্পর্কে বলেন, গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট চামড়া ঘেঁষে চলে গেছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। পেনসিলভানিয়ায় সমাবেশে ট্রাম্পের ওপর দৃশ্যত প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল। এই ঘটনার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া পেনসিলভানিয়ার গভর্নর যশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডানডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews