বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পার্বতীপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ডাঙ্গাপাড়া

পার্বতীপুরে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তির কারাদন্ড

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:  দিনাজপুরের পার্বতীপুরে গাঁজা সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত দুই ব্যক্তিকে কারাদন্ড। এসময় তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদ হুসাই রাজু। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মাজেদুর রহমান (৩৫) ও আরাফাত হোসেন অন্তর (২৫) কে গাঁজা সেবন অবস্থায় আটক করা হয় পরে, ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত মাজেদুর রহমান ২ মাস ও আরাফাত হোসেন অন্তর কে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ধৃতরা হলেন, পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামের হারিদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন ও একই ইউনিয়নের ভাল্লুকডাঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে মাজেদুর রহমান। এব্যাপারে পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদ হুসাই রাজু বলেন, দুই জনকে গাঁজা সেবন অবস্থায় আটক হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়। ২০১৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৪২ (১) ধারায় তাদের কারাদন্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews