মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

​দিনাজপুরে জেলা দলিল লেখক সমিতির সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

​দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে শনিবার ১৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতি, দিনাজপুর জেলা শাখার সম্মেলন ২০২৬ ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের দলিল লেখকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব কে এস হোসেন টমাস।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ দলিল লেখক সমিতি সিনিয়র ভাইস চেয়ারম্যান ​আলহাজ্ব নুরুল হক মিয়া ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মল্লিক, সিনিয়র যুগ্ম মহাসচিব ​এস এম আয়নাল হক ও মোহাম্মদ ফিরোজ আলম, যুগ্ম মহাসচিব ​মোহাম্মদ আরজু আখন্দ ও মুকুলে আজম লিটন।

​দিনাজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ফেরদৌস আক্তার-এর সভাপতিত্বে সম্মেলনটি পরিচালিত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

​বক্তাগণ তাদের বক্তব্যে দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সঠিক নিয়মে দলিল সম্পাদন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার আহ্বান জানান।

সম্মেলন শেষে এ কে এম ফেরদৌস আখতারকে সভাপতি, মো: আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক ও মো: আরিফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৬৩ সদস্যবিশিষ্ট দলিল লেখক সমিতির দিনাজপুর জেলা নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews