শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ Slots Vader Casino Review: So spielen Sie Online-Casino Spiele in Deutschland sicher

নির্বাচন ও গণভোটের জন্য সাংবাদিক কার্ডের নামে ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র বা আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেগুলোর সবই ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যত ধরনের কাগজপত্র আবেদন চলছে, সবই ভুয়া। নির্বাচন কমিশন এখনও সাংবাদিকদের জন্য কোনো ধরনের সার্কুলার প্রকাশ করেনি।

তিনি আরও জানান, একটি অ্যাপস পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে কিছুদিন ব্যবহৃত হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। অ্যাপসটি যদি চূড়ান্ত করা হয়, তাহলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে বিস্তারিতভাবে গণমাধ্যমকে জানাবে, বলেন তিনি।

জাতীয় নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষক কার্ডের আবেদন এবার অনলাইনে
এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন বা কাগজপত্রে অংশ না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews