শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়

তারাগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৫৫ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রি. রংপুরের তারাগঞ্জ উপজেলায় উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মাহফিলে প্রায় দুই হাজার সাধারণ মানুষকে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আফছার আলী, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লিটন পারভেজ, সাবেক তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ৫ নং সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews