শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ Slots Vader Casino Review: So spielen Sie Online-Casino Spiele in Deutschland sicher

রংপুরের তারাগঞ্জে জ্বালানি সাশ্রয়ে মতবিনিময় সভা, তেল বিতরণে নতুন নির্দেশনা ইউএনও’র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেন।
সভায় ইউএনও মোঃ মোনাব্বর হোসেন বলেন, জ্বালানি সাশ্রয় ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে তেল বিতরণে কিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তারাগঞ্জ উপজেলার যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে, শুধুমাত্র তারাই তেল সুবিধা পাবেন। অন্য উপজেলার ভোটারদের এ সুবিধা দেওয়া হবে না।
তিনি আরও জানান, আজ থেকে প্রতিজনকে ২০০ টাকার করে তেল প্রদান করা হবে এবং তেল নিতে হলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
ইউএনও আরও বলেন, সুশৃঙ্খলভাবে তেল বিতরণ নিশ্চিত করতে সাধারণ জনগণের জন্য একটি লাইন এবং সরকারি চাকরিজীবী ও সাংবাদিকদের জন্য আলাদা আরেকটি লাইন নির্ধারণ করা হবে।
সভায় উপস্থিত বক্তারা জ্বালানি সাশ্রয় ও অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews