মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৭ হাজার পিস ইয়াবার খোঁজে ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ধামইরহাট উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিল সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

সৈয়দপুরে অসহায় পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ঢেউটিন বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও
শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গৃহহীন ও দুস্থ মানুষের পুনর্বাসনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

ঢেউটিন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাবুদ ইসলাম ৷ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং ঘর সংস্কারে অক্ষম পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।ঢেউটিন পেয়ে উপকৃত পরিবারগুলো প্রশাসনের এমন মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে,এ ধরনের সহায়তা কর্মসূচি অসহায় মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনে এবং তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews