বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

পার্বতীপুরে দৈনিক দেশ রুপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে দায়িত্বশীলতার জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পার্বতীপুর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা তাপস রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মানিক মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক দেশ রূপান্তর-এর পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সোহেল সানী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবকথা অনলাইন পোর্টালের সম্পাদক ডা. রুকুনুজ্জামান বাবুল এবং দৈনিক কালবেলার পার্বতীপুর প্রতিনিধি মিলন পাভেজসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে দৈনিক দেশ রূপান্তর-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews