রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ

জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নে টালবাহানা সইবে না জনতা : জামায়াত নেতৃবৃন্দ

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ঃ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ ২০২৫ এবং গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার দিনাজপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ১১ দলীয় জোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ১১ দলীয় জোটের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ গণভোটের মাধ্যমে তাদের সুস্পষ্ট রায় প্রদান করেছে। কিন্তু সরকার সেই জনরায় বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে। জুলাই সনদ ২০২৫ এর পূর্ণ বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসা সম্ভব নয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। রাজপথের আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-জেলা জামায়াত এর সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াত এর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, দিনাজপুর-১ আসন প্রার্থী মোঃ মতিউর রহমান, জেলা জাগপা সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম, শহর জামায়াত আমির সিরাজুস সালেহীন, জেলা জামায়াত এর ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম
সমাবেশ শেষে বিকেল ৫টার দিকে একটি সুশৃঙ্খল ও বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে জনরায় বাস্তবায়নের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। পরে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গিয়ে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশে জোটের অন্যান্য শরিক দলের স্থানীয় নেতৃবৃন্দও সংহতি প্রকাশ করে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews