শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার পশ্চিমবঙ্গে গীর্জা ও খ্রিষ্টানদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের নিন্দা 1win Platformasının İqtisadi Linza ilə Ətraflı İcmalı – 1win Platformasının Ümumi Strukturu və İnterfeysi পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা Mostbet – Mostbet-də Kiberidman – Hansı İşarələr Qələbəni Xəbər Verir? – Gecə Yuxusunda Mostbet ilə Strategiya – Beş Addım Mostbet – Mostbet Nədir və Kimlər Üçündür – Qeydiyyat – İlk Addımı Atmaq – key points, tips, and quick explanations Mostbet – Mostbet-də Voleybol Mərcləri – Nə Gözləməli – Mostbet-də Beysbol Mərcləri – Xüsusiyyətlər – what to do, what to avoid, and why it matters Mostbet – Fantaziya Liqalari Nedi ve Mostbet-de Nece Isleyir – Mostbet Fantaziya Turnirleri – Orijinal ve Keskin Strategiyalar Mostbet – Mostbet kiberidman mərcləri üçün əsas oyunlar – Mostbet-də kiberidman turnirləri və onların xüsusiyyətləri Mostbet – Voleybol mərclərində ən çox yayılmış fərziyyə – “Top komanda həmişə qalib gəlir” with Mostbet – key points, tips, and quick explanations

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
oplus_2

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোফাজ্জল হোসেন দুলাল তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শ ও উন্নয়ন ভাবনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ। এছাড়াও বক্তব্য রাখেন আক্তার হোসেন, মো. শাহাদত হোসেন শাদো, দীপঙ্কর সাহা মানিক, মমিনুল ইসলাম ডাক্তার, মাহাবুর রশিদ সংগ্রাম, আনোয়ারুল হক, মিজানুর রহমান সিয়াম ও তৌফিকুল ইসলাম তপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক অনন্য নেতৃত্বের নাম। তাঁর দেশপ্রেম, আত্মত্যাগ ও দূরদর্শী নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews