রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ

পার্বতীপুর ভূমিকম্পে কেঁপে উঠল, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে এলাকাবাসী

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। আকস্মিক এ কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই দ্রুত ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাইরে বেরিয়ে আসেন। পার্বতীপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই ভূমিকম্প অনুভব করার বিষয়টি উল্লেখ করেন। একই সময়ে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাসহ প্রতিবেশী ভারতের কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে তাৎক্ষণিকভাবে পার্বতীপুরে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি।
ভূমিকম্পের উৎস ও মাত্রা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হলে বিস্তারিত জানা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews