বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুলা আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে পার্বতীপুরে ৫০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনগ্রসর জেলাকে এগিয়ে নিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী

জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ইসমাইল হোসেন, ​দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ক্যাম্পাসে ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডিসমূহের সাথে মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল সাড়ে ১২টায় এই সেমিনারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন দেশের বিভিন্ন খাতের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস, রেমিটেন্স ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে, তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশেষ করে পোশাক খাতের প্রসারে তাঁর ভূমিকার কারণে তাকে ‘গার্মেন্টসের জনক’ হিসেবেও অভিহিত করেন মন্ত্রী। এছাড়া দেশের শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার পেছনেও তাঁর বিশেষ অবদান ছিল বলে তিনি উল্লেখ করেন।

​ডা. জাহিদ হোসেন তাঁর বক্তব্যে জিয়া হার্ট ফাউন্ডেশনকে জনগণের সম্পদ হিসেবে উল্লেখ করে এই প্রতিষ্ঠানকে নিয়ে কোনো ধরনের রাজনীতি না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনো তাঁর দলীয় কোনো ব্যক্তিকে সমিতিতে নেওয়ার জন্য চাপ দেননি।

​বর্তমানের তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সাথে সমাজ ও জাতির সামনে বাস্তব সত্য তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

​দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আখতার হকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবুর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন: ​জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

​সেমিনারে বক্তারা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করার এবং চিকিৎসা সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews