সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অনগ্রসর জেলাকে এগিয়ে নিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত Pay by Mobile Casinos Instant Withdrawal Fast & Safe

পার্বতীপুরে রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে
oplus_2

পার্বতীপুর প্রতিনিধি: রংপুর নগরীর খামারবাড়ি মোড়ে অবস্থিত আলম হোটেলের সহকারী বাবুর্চি সাওন ইসলাম শাওনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং তার পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টায় পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে হোটেল-রেস্তোরাঁ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শ্রমিক নেতা আক্তারুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরাঞ্চল কমিটির আহ্বায়ক মো. মমিন মণ্ডল, চাঁপাইনবাবগঞ্জ জেলা হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ, জয়পুরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ বিন মুর্তজা, নাটোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী সমর সরকার এবং নওগাঁ জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ মোকসেদসহ বিভিন্ন জেলা ও বিভাগের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, আলম হোটেলের মালিকের ছেলে মিজানুর রহমান মিনু একাধিকবার শারীরিক নির্যাতনের পর হাতুড়ি দিয়ে আঘাত করে শ্রমিক সাওন ইসলাম শাওনকে হত্যা করে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে হত্যাকারীর ফাঁসি এবং নিহত শাওনের পরিবারের জন্য তার আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, “খুনি হয়েছে শ্রমিক ভাই, খুনি মালিকের রক্ষা নাই”, “মালিক তুমি যেই হও, এবার তোমার রক্ষা নাই” ইত্যাদি।

এ সময় বক্তারা কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মরত অবস্থায় আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান, পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিতকরণ এবং সরকার ঘোষিত ন্যূনতম মজুরি গেজেট বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে শ্রমিক নেতারা শাওন হত্যার দ্রুত বিচার এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews