বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পার্বতীপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ডাঙ্গাপাড়া

কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৪’র জুলাই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মো: জহরুল ইসলামের সঞ্চালনায় বৃহস্পতিবার শেষ বিকেলে জেলা জামায়াত অফিসের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মত বিনিময়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আমীর সাবেক ছাত্র নেতা অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। শহীদ নূর আলমের পুত্র আব্দুল খালেক ইবনে আলম (২১ মাস) স্ত্রী খাদিজা খাতুন খাদিজার বাবা মো: নন্দু মিয়া, শহীদ নূর আলমের বাবা আমির আলী, নূর বানু, নূর আলমের ভাই মো: নূরুজ্জামান খাদিজার ভাই মো: সবুজ রানা। কচাকাটা থানা এলাকার শহীদ গোলাম রব্বানীর পিতা সাইদুল ইসলাম এবং তার চাচাতো ভাই জুয়েল রানাসহ শহীদ রাশেদের পিতাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শহীদ পরিবারের সাথে মত বিনিময়ের সময় জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন বলেন, আজকের এই দিনে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে প্রথম শহীদ হয়েছেন শহীদ আবু সাঈদ বিশ্ব বিবেককে নারা দিয়ে ততকালীন আন্দোলনকে গতিশিল করেছে। আজ আপনারা যারা শহীদের পিতা, মাতা ও স্ত্রী হিসাবে পরিচয় দিতে পারছেন আপনারা সকলে গর্বিত। আপনারা সকালে দেশের গর্ব। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত অফিস সম্পাদক মো: আলতাফ হোসেন ও মো: আতাউর রহমান জেলা জামায়াত কর্ম পরিষদ সদস্য এবং শামছুল হুদা মিঠু প্রমূক। আলোচনা শেষে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews