বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’-এর শুভ উদ্বোধন জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি “আন্না মিনজ” এর ধামইরহাট সফর তুলা আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে পার্বতীপুরে ৫০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ eu casino no deposit bonus 2020 guide for players worldwide পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনগ্রসর জেলাকে এগিয়ে নিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন instant paypal withdrawal casino uk fast payout guide 2026 all slots casino paypal Guide Fast Deposits & Withdrawals পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী

পার্বতীপুর উপজেলা পরিষদে ‘পরিদর্শন কক্ষ’-এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি ;
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারি নির্দেশনার অংশ হিসেবে নির্মিত এ কক্ষটি উপজেলা প্রশাসনের কার্যক্রম তদারকি, সমন্বয় সভা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পুরাতন দোতলা ভবনে অবস্থিত ইউএনও কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কক্ষটির উদ্বোধন করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন পরিদর্শন কক্ষটি সরকারি উন্নয়ন কার্যক্রমের তদারকি, বিভিন্ন বিভাগের সমন্বয় সভা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করবে। এর মাধ্যমে উপজেলা প্রশাসনের সেবার মান বৃদ্ধি পাবে এবং জনগণ আরও উন্নত সেবা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর হুসাইন রাজু, সদ্য বিদায়ী পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় কর্মরত ইউএনও মো. সাদ্দাম হোসেন, এবং পার্বতীপুর উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সুধীজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও আধুনিক সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রশাসনিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়ানো হবে। তিনি কক্ষটি নির্মাণ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা ১৪৩৩ সালের ১৩ শ্রাবণ এবং ইংরেজি ২০২৬ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে ‘পরিদর্শন কক্ষ’-টির উদ্বোধন সম্পন্ন হয়। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews