বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her Jak poznat spolehlivé online casino: licence, bezpečnost a férovost her কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন চলছে হিলিতে র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন ধামইরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি? ধামইরহাটে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ধামইরহাটের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ ভিত্তিহীন দাবি করে এক সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ৩ আগস্ট দুপুর ২ টায় উপজেলার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে হুমকি-ধামকি, সিসি ক্যামেরা ভাংচুর এবং মিথ্যা অভিযোগের তিব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান (সাবু)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান বলেন, “কমিটিতে চৌধুরী পরিবারের সদস্যকে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে মিলন ও বাবুসহ ১৫ থেকে ২০ জনের একদল যুবক সম্প্রতি প্রতিষ্ঠানে এসে আমার কক্ষে প্রবেশ করেন। তারা বর্তমান ম্যানেজিং কমিটি বাতিলের দাবি তুলে বিদ্যালয়ের সিসি ক্যামেরা ভাংচুর করে এবং আমাকে প্রধান শিক্ষকের চেয়ারে বসতে না দেওয়ার হুমকি প্রদান করে। এতে আমি ও বিদ্যালয় পরিবার চরম নিরাপত্তাহীনতা ও শঙ্কাবোধ করছি।”
তিনি আরও স্পষ্ট করেন, “আইন ও বিধি অনুযায়ী এডহক কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তাবিত নামের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর নিয়ে শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। যে কমিটি এখনও অনুমোদনই লাভ করেনি, তা বাতিল করার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া কমিটি অনুমোদন বা বাতিল করার এখতিয়ার বিদ্যালয় কর্তৃপক্ষের নয়, এটি সম্পূর্ণ বোর্ডের বিষয়।”
নিজের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, “আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বিদ্যালয়ের যাবতীয় আয়-ব্যয় ও আর্থিক লেনদেন ব্যাংকিং মাধ্যমে নিয়মতান্ত্রিক ভাবে সংরক্ষিত রয়েছে, তাই এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews