বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ পীরগঞ্জের ফুসফুস সাগুনী শালবনের ফাইব্রোসিস!! নদীভাঙনে অস্তিত্ব সংকটে ৯১ একরের বন বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি: জেলা পুলিশও পিছিয়ে নেই পীরগঞ্জে সাংবাদিকতার অনুসরণীয় নাম;কাজী নুরুল ইসলাম। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুস্ঠান জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াতি সমাবেশে –  ব্যারিস্টার সালেহী

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

 প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর):
দিনাজপুরের পার্বতীপুরে বাবলি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ অবস্থায় গৃহবধূ বাবলি আক্তারকে তার স্বামী রাজু ইসলাম ও শাশুড়ি আয়েশা আক্তার ভ্যানে করে স্থানীয় ল্যাম্প হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন হাসপাতাল থেকে গৃহবধূর মরদেহ নিয়ে আসেন। মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews