বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ পীরগঞ্জের ফুসফুস সাগুনী শালবনের ফাইব্রোসিস!! নদীভাঙনে অস্তিত্ব সংকটে ৯১ একরের বন বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি: জেলা পুলিশও পিছিয়ে নেই পীরগঞ্জে সাংবাদিকতার অনুসরণীয় নাম;কাজী নুরুল ইসলাম। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুস্ঠান জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াতি সমাবেশে –  ব্যারিস্টার সালেহী

পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ৮৫০ পিস নিষিদ্ধ ও নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত ঘুটুর ছেলে মো. শাওন ইসলাম (৩০), তার স্ত্রী দিপা আক্তার শিরিনা এবং পার্বতীপুর উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকার জাহেদুল হকের ছেলে মো. মেহেনুর রেজা (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাহেব আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের হেফাজত থেকে অবৈধ ও নেশাজাতীয় ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী জানান, উদ্ধারকৃত ইনজেকশনসহ গ্রেপ্তার তিন আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews