বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়

পার্বতীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​এক থেকে ১০ টি ইউনিয়ন ও পৌর যুবদলের নেতাকর্মীরা দলীয় স্লোগানে স্লোগানে দুপুর থেকে উপস্থিত হন ঢাকা মোড় কোচ স্ট্যান্ডে। যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাদ্যযন্ত্রের তালে তালে তারা দলীয় স্লোগানে স্লোগানে আনন্দ উল্লাস করেন।
​বিকেলে শহরের ঢাকামোড় থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মমিনুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামু এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস।
​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্যসচিব মাহবুব রশিদ সংগ্রাম।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আলী খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম এজাজুল ও মমিনুল ইসলাম মমিন।
​এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক আনোয়ারুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সাদো, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম প্রামানিক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, উপজেলা বিএনপির সদস্য হান্নান আসরাফি প্রিন্স ও ৬নং মোমিনপুর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিএনপি, মহিলা দল, যুবদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews