শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়

পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার ২ লাখ টাকার ও ল্যাপটপ

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দিনাজপুর জেলার ছয়টি উপজেলায় ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলাগুলো হলো—পার্বতীপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও ফুলবাড়ী। এসব কেন্দ্রে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে পার্বতীপুর উপজেলায় তিনটি কেন্দ্রে মোট ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো হলো—জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬২৫ জন, ভবানীপুর শেরপুর উচ্চ বিদ্যালয়ে ২০৪ জন এবং যশাই উচ্চ বিদ্যালয়ে ৪১৩ জন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ জেলার উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, সহকারী পরিচালক সারোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা পরিচালক আল ইমরান ও উপজেলা সহকারী পরিচালক আল হাসির ইসলাম। এ ছাড়া ভবানীপুর কেন্দ্রে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দিনাজপুর দক্ষিণ জেলার উপদেষ্টা শাহীন আক্তার এবং যশাই কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী সম্পাদক ওমর হান্নান।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ—এই তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে সর্বমোট ২ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকছে একটি ল্যাপটপ। পাশাপাশি সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।
আয়োজকরা জানান, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সরাসরি ও অনলাইনে ২০০ টাকা নিবন্ধন ফি দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

তাঁরা আরও আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং জ্ঞানচর্চা ও শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews