বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে চীনা শ্রমিকের মৃত্যু কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সংসদে উলিপুরে তিন নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব এমপি সালেহীর পার্বতীপুরে দিনাজপুর জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ কুড়িগ্রামের ছয় হিমাগারে পর্যাপ্ত আলু অবিক্রিত: কেজি ১২/১৩ টাকা ২৮ বছর ধরে পায়ে হেঁটে সাংবাদিকতা, অভাবের সঙ্গে লড়াই আজহার ইমামের মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  সৈয়দপুরে উপজেলা প্রশাসন ও বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন

মধ্যপাড়া খনিতে, পাথর উত্তোলনে জিটিসির সাফল্য

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দেশের উত্তরাঞ্চলের ও বাংলাদেশের একমাত্র কঠিন শিলা প্রকল্প দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প। বেসরকারি সংস্থা জিটিসি পাথর উত্তোলনে এগিয়ে গেছেন। যার ফলে মধ্যপাড়া পাথর খনিটি অর্থনীতির দিক দিয়ে লাভবান । জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে এক নতুন মাইল ফলক।
দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে মাসিক পাথর উত্তোলনের ইতিপূর্বের একের পর এক সকল রেকর্ড ছাড়িয়ে গত অক্টোবর মাসে দেড় লক্ষ মেট্রিক টনের বেশি রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন করে বিস্ময়কর এক নতুন মাইল ফলক সৃষ্টি করল খনি পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জার্মানিয়া -ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি।

সূত্রমতে, জিটিসি এর সাথে মধ্যপাড়া পাথর খনির পরিচালনা, উৎপাদন এবং উন্নয়নে দ্বিতীয় দফা চুক্তির পর প্রতি মাসে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলনের পর গত অক্টোবর মাসে ( ছুটির দিন ব্যতীত ) এক লক্ষ পঞ্চাশ হাজার টনের অধিক সর্বোচ্চ রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন করেছে জিটিসি । যা দৈনিক উৎপাদন গড়ে প্রায় ৬ হাজার মেট্রিক টন।
উল্লেখ্য, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকারের সঠিক দিক নির্দেশনায় এবং এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ডাঃ জাহিদ হোসেনের সহযোগিতায় সরকারের আত্মসামাজিক উন্নয়নে অবদান রাখতে মধ্যপাড়া পাথর খনি উন্নয়ন, উৎপাদন পরিচালনা কারী বিদেশি প্রতিষ্ঠান জিটিসি’র বিদেশি খনি বিশেষজ্ঞ দল নিয়ে প্রতিমাসে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলনের ধারা অব্যাহত রেখেছে।
জানা গেছে, গত ২০০৭ সালে মধ্যপাড়া পাথর খনি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হওয়ার পর থেকে দৈনিক ৪/৫ শত মেট্রিক টন। অথচ জিটিসি’র হাত ধরে বর্তমানে মধ্যপাড়া পাথর খনিতে প্রতিমাসে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণে পাথর উত্তোলন করে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। খনি সূত্র জানায়, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলনের মাসিক নতুন নতুন রেকর্ড সৃষ্টির ফলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে খনির বিভিন্ন স্থানে বিভিন্ন সাইজের প্রায় ১৫ লক্ষ মেট্রিক টনের অধিক পাথর মজুদ রয়েছে। মধ্যপাড়া পাথর খনি উন্নয়ন ও উৎপাদনের রেকর্ড এর ধারা অব্যাহত রাখতে সরকারের এবং খনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেলে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি এর মাধ্যমে মধ্যপাড়া পাথর খনি দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি মডেল হিসেবে গণ্য হবে বলে খনি শ্রমিক এবং খনি সংশ্লিষ্টরা মনে করছেন। তবে এই পাথর খনিটি তৎকালীন সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিরলস প্রচেষ্টা চালিয়ে বাস্তবায়ন করেন। এরপর উত্তর কোরিয়ার নাম নাম কোম্পানির সাথে খনিটি উৎপাদনে চুক্তি হলেও তারা প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন না করার কারণে খনিটি প্রতি বছর অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এরই মধ্যে জিটিসি দায়িত্বভার নেওয়ার পর মধ্যপাড়া পাথর খনিটি আলোর মুখ দেখছেন। পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অর্থনৈতিকভাবে খনিটি লাভবান হলেও সরকার এখান থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছেন। এ ব্যাপারে খনিটির পাথর বিক্রয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থাগুলিকে সহযোগিতা করলে পাথর বিক্রি বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews