
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১০ নভেম্বর ২০২৬, কুড়িগ্রাম পৌর শহরের কলেজ মোড়ের দোয়েল চত্বর এলাকার ২টি কম্পিউটার ব্যাবসা প্রতিষ্ঠান ৩টি ফুলের দোকান ও ১টি চায়ের দোকান সহ ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১০ নভেম্বর) ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুড়ে যাওয়া কম্পিউটার ব্যাসা প্রতিষ্ঠান ও চায়ের দোকান মালিক আলম মিয়ার দোকানের ৫ টা পিসি ২টি ফটোস্টাট মেশিন ও প্রিন্টার এবং চায়ের দোকানের ফ্রিজসহ সকল মালামাল ও আসবাব পত্র পুড়ে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি ও তার আশ পাশের ব্যাবসায়ীগণ। সবকিছুই পুড়ে অঙার হয়েছে। এতে আলম মিয়া নি:স্ব হয়ে পরেছে। ঘুরে দ্বারানোর মতো কোনো পুঁজি নেই তার হাতে। এ অবস্থায় আলম মিয়া মারাত্মকভাবে ভেঙে পরেছেন।
ফুল ব্যাবসায়ী আল আমিনের দোকানেরও একই অবস্থা বলে জানিয়েছেন স্থানীয় পিচ্ লাইব্রেরি ব্যাবসায়ী মো: আমজাদ হোসেন।
জানা যায়, কলেজ মোড়ে অবস্থিত টিনশেডের দোকানগুলোতে ভোর রাত ৩টার দিকে আগুন লাগে। এতে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়। এতে ব্যাবসায়ীগণ মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।