শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়

হিলিতে দুস্থ ও অসায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জানু দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সীমান্ত ব্যাংক পিএলসির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে খুশি হয়েছেন এলাকার দুস্থ ও অসায় মানুষ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবির) অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন।
এছাড়াও জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সহকারি পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ আরো অনেকে।
বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীত বস্ত্র কম্বল নিতে আসা সাইমা বেগম বলেন, আমাদের এলাকায় একটু শীত বেশি। খবর পেয়ে আজ এখানে কম্বল নিতে আসছি। এতে আমি খুবই খুশি। দোয়া করি আল্লাহ যেন বিজিবির ভালো করেন।
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, আপনাদের সীমান্ত এলাকা হিলিতেই ‘সীমান্ত ব্যাংক’ আছে। এখানে আপনারা ডিপিএস সহ বিভিন্ন লেনদেন করতে পারেন। কারণ এই ব্যাংকটি আমাদের বিজিবি দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাই আপনারা সীমান্ত ব্যাংক এর প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারেন বলে জানান তিনি।
এসময় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews