বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পার্বতীপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ডাঙ্গাপাড়া

সৈয়দপুর বিমানবন্দরে গণভোট প্রসঙ্গে বললেন উপদেষ্টা ড.সৈয়দা রিজওয়ানা হাসান

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ রবিবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তব্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি চলমান গণভোট কার্যক্রমসহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন।

এর আগে সকালে সৈয়দপুরে পৌঁছান তিনি। সফরের অংশ হিসেবে এদিন গণভোট সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেবেন উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান। দুপুর ২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় ।

র‌্যালি শেষে শিল্পকলা অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. সৈয়দা রিজওয়ানা হাসান এবং গণভোট কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।

প্রসঙ্গত, ড. সৈয়দা রিজওয়ানা হাসান বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews