শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ Slots Vader Casino Review: So spielen Sie Online-Casino Spiele in Deutschland sicher

তারাগঞ্জে কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

মোঃ মুঈদ চৌধুরী ,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা প্রদানের অভিযোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টা ১৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট চলাকালে অপরাধের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একজন কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্ট চলাকালে স্বদেশ চন্দ্র সরকার (৪৫), স্বত্বাধিকারী—মেসার্স রহমান এন্টারপ্রাইজ, পিতা: মুকুল চন্দ্র সরকার, গ্রাম: ঘনিরামপুর, থানা: তারাগঞ্জ, জেলা: রংপুর-এর বিরুদ্ধে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরবরাহে বাধা প্রদানের প্রমাণ পাওয়া যায়। যা কৃষি বিপণন আইন, ২০১৮ এর পরিপন্থী।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ধীবা রানী রায়, উপজেলা কৃষি অফিসার, তারাগঞ্জ, রংপুর।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews