বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়

হিলিতে সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক প্রধান শিক্ষক জোনাব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হাকিমপুর পৌর সভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তর বাবা।
মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকতা জীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর হিলি আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে হিলি কেন্দ্রীয় কবরস্থান (কুমর উদ্দিন চৌধুরী ওয়াকফ স্টেট) এ দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews