মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :

সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কুল্লি মহল্লা বেসিক স্পোর্টিং ক্লাবের খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে ক্লাবের খেলোয়াড়দের হাতে ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক ভলিবল খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল হক লিপ্টন, ফার্নিচার ব্যবসায়ী সমবায় মালিক সমিতির সভাপতি মো. ফারুক এমাদি এবং সৈয়দপুর২৪নিউজ-এর অ্যাডমিন এম. আজম কামাল।

ক্রীড়া সামগ্রী পেয়ে খুদে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।, খেলাধুলার প্রসার ঘটলে শিশু-কিশোর ও যুবসমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সৈয়দপুরে একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews