বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ Slots Vader Casino Review: So spielen Sie Online-Casino Spiele in Deutschland sicher Play Casino Maxxed Online in Canada | Top English Casino পার্বতীপুরে ইউএনও’র কাছে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে স্মারকলিপি

দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভসায় অংশ নিতে কুড়িগ্রাম সফরে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আখতার হোসেন এবং ২৬ কুড়িগ্রাম-২ আসনের এমপি ড: আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি সংবিধান বাস্তবায়ন করছে। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশে কোনো টেকসই রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। তাই অবিলম্বে জনতার গণরায় গণভোটের আকাঙ্খা বাস্তবায়ন করুন। অন্যথায় লালকার্ড দেখাবে জনগন। পাটোয়ারী আরও বলেন, ‘আমরা বলেছিলাম আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে আর চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে।’

২৬ কুড়িগ্রাম-২ আসনের এমপি এনসিপির কেন্দ্রীয় নেতা ও রংপুর অঞ্চলের সমন্বয়ক ড: আতিক মুজাহিদ বলেন- কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি ডা: নিয়ে আসি সেই ডাক্তারকে আবার বদলি করে নিয়ে যায়।

বুধবার (২২ জুলাই) শেষ বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জুলাই স্মৃতি স্থম্ভ থেকে শুরু করে পদযাত্রাটি শাপলা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদসহ স্থানীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews