সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ

গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে সুবিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীরের নেতৃত্বে সুবিশাল গণবিক্ষোভ মিছিল ঐতিহ্যবাহী কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকার দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলন, অবিলম্বে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিন এবং জন আকাঙ্ক্ষা পূরণে কোন কালক্ষেপণ না করে অতি দ্রুত বাস্তবায়ন করুন। সমাবেশটি পরিচালনা করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল হামিদ মিয়া।

গতকাল শনিবার (১ আগস্ট) শেষ বিকেলে বিক্ষোভ পরবর্তী সমাবেশেটিতে জেলা জামায়াত এবং অংক সংগঠনের আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাড ইয়াছিন আলী সরকার, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা মো: নিজাম উদ্দিন ও কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মোশারফ হোসেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews