বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ ধামইরহাটে ৭৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার- ১ মাগুরায় জেলা বণিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচনে ৪৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় ও অশ্রুসিক্ত নয়নে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন

ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে 

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ভুট্টা বিক্রি করে দীর্ঘদিনেও পাওনা টাকা না পাওয়ার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ সম্মেলন করেছেন একদল কৃষক। তাদের দাবি, স্থানীয় ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের কাছে ভুট্টা বিক্রি করে প্রায় চার মাস ধরে পাওনা টাকা না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলা চত্বরে ভুক্তভোগী কৃষকদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কৃষকরা অভিযোগ করেন, এলাকার ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের কাছে তারা ভুট্টা বিক্রি করেন। চুক্তি অনুযায়ী ভুট্টা নেওয়ার সাত দিনের মধ্যে মূল্য পরিশোধ করার কথা থাকলেও দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের পাওনা টাকা পরিশোধ করা হয়নি।
কৃষকদের ভাষ্য, ব্যবসায়ী মানিক তাদের কাছ থেকে বাকিতে ভুট্টা সংগ্রহ করে প্রায় সাড়ে চার মাস তার গোডাউনে রাখেন। এ সময় পাওনা টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে টাকা দেওয়া হয়নি। একপর্যায়ে কৃষকদের অভিযোগ, তাদের অজান্তে গোডাউনে থাকা ভুট্টা একসঙ্গে আটটি ট্রাকে করে বিক্রি করে দেওয়া হয়।
বিষয়টি জানতে পেরে কৃষকরা ব্যবসায়ী মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাওনা টাকা পরিশোধের জন্য প্রথমে আরও এক মাস সময় চান। ওই সময়সীমা শেষ হওয়ার পর পুনরায় ১৫ দিনের সময় নেন। কিন্তু সেই সময়ও পার হয়ে গেলেও এখন পর্যন্ত পাওনা টাকা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ কৃষকদের।
সংবাদ সম্মেলনে কৃষকরা জানান, প্রায় ৪০ জন কৃষকের কাছে ব্যবসায়ী মানিকের আনুমানিক ৩৫ লাখ টাকা পাওনা রয়েছে। কৃষকদের জন্য ফসল বিক্রির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়েই তাদের সংসারের খরচ মেটানোর পাশাপাশি পরবর্তী মৌসুমে জমি চাষ, বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ কেনার ব্যয় বহন করতে হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা আটকে থাকায় অনেক কৃষক পরিবার আর্থিক সংকটে পড়েছেন।
ভুক্তভোগী কৃষকরা বলেন, বারবার সময় দেওয়ার পরও পাওনা টাকা না পাওয়ায় তারা বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্টদের নজরে আনছেন। দ্রুত পাওনা টাকা আদায়ে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত ভুট্টা ব্যবসায়ী মো. সামছুজ্জামান মানিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে কৃষকদের অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews