রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ জমি বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন, সৈনিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ

প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ১৯ সেপ্টেম্বর-২০২৬,‎ বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতে বৈধ অনুপ্রবেশের অপরাধে প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিককে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শেষ বিকেলে বিএসএফ তাদের সোনাহাট বিজিবির কাছে হস্তান্তর করে বলে জানা যায়। পরবর্তীতে সন্ধ্যায় বিজিবি তাদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বাসিন্দা আব্দুল জলিল ও মোজাফফর হোসেন এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাসিন্দা শারমিন আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন ওই তিন বাংলাদেশি। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। কারাভোগের নির্ধারিত মেয়াদ শেষ হলে বিএসএফ ও বিজিবির পতাকাবৈঠক এবং আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে স্বদেশে ফিরিয়ে আনা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিম উদ্দিন’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জেলখেটে ফেরত আসা নাগরিকদের স্বজনদের কাছে গতকাল শুক্রবার রাতে পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews